পিএসএল ড্রাফটের সেরা দুই ক্যাটাগরিতে বাংলাদেশের ৮ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:১১ ৫ জানুয়ারী ২০২৫
পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ড্রাফটের সংক্ষিপ্ত এক তালিকা প্রকাশ করেছে পিএসএল কর্তৃপক্ষ। সেখানে সেরা দুই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম এসেছে। প্লাটিনাম এবং গোল্ড নামের সেই দুই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন ৮ বাংলাদেশি ক্রিকেটার।
পিএসএল ড্রাফটে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের নাম জমা দেওয়ার কথা আগেই জানিয়েছিল পিসিবি। এবারে জানা গেল এই দুজনের সঙ্গী হচ্ছে বাংলাদেশের আরও ৬ ক্রিকেটার। এই আটজনের নাম থাকছে সেরা দুই ক্যাটাগরিতে।
নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী পিএসএল প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও তাওহীদ হৃদয়।
আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার্স ড্রাফট। এর আগে ছয়টি ফ্র্যাঞ্চাইজিই রিটেইন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। যেখানে ৮ জন করে ক্রিকেটার রিটেইন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্লাডিয়েটর্স এবং লাহোর কালান্দার্স। এ ছাড়া করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি ৭ জন করে ক্রিকেটার রিটেইন করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




