দেড় বছর পর ঘরের মাঠে হেরে শীর্ষস্থান থেকে বাদ পড়লো বার্সা

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:০২ ২২ ডিসেম্বর ২০২৪
লা লিগায় ঘরের মাঠে ১৮ মাস পর অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে কাতালানরা। আর চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এটা অ্যাথলেটিকোর টানা ১২তম জয়।
২১ ডিসেম্বর ন্যু ক্যাম্পে প্রথমার্ধে দারুণ খেলেছিল বার্সা। ৩০ মিনিটের মাথায় গাভির বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ে নিচু শট নিয়ে জালে জড়ান পেদ্রি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬০ মিনিটের মাথায় সমতা ফেরে অ্যাথলেটিকো। বার্সার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রদ্রিগো ডি পল গোল করে সমতা ফেরান সফরকারীদের।
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়। তখনও স্কোরলাইন ১-১। ৯৬তম মিনিটে ব্যবধান গড়ে দেন দ্বিতীয়ার্ধে বদলি নামা সোরলথ। ডানদিক থেকে নাহুয়েল মোলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে। প্রথম স্পর্শে বল জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন সোরলথ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় পায় অ্যাথলেটিকো।
বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠে গেছে অ্যাথলেটিকো। ১৮ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৪১ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। আর ১৭ ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক




