মালয়েশিয়াকে অলআউট করে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা


প্রকাশিত: ০২:০৫ ১৭ ডিসেম্বর ২০২৪
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৫০ রানের লক্ষ্যে মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে দিয়েছে নিশিতা আক্তার নিশি ও হাবিবা আক্তাররা। আর ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে গেল বাংলাদেশের মেয়েরা।
মঙ্গলবার সকালে কুয়ালামপুরের বায়েমাস স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। ওপেনার ফাহমিদা চয়া ২১ বলে ২৬, আরেক ওপেনার মোসাম্মৎ ইভা ১৬ বলে ১৯, জান্নাতুল মাওয়া ৪৫ বলে অপরাজিত ৪৫, অধিনায়ক সুমাইয়া আক্তার ১১ বলে ১২ ও সাদিয়া আক্তার ১৯ বলে অপরাজিত ৩১ রান করেন। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুনে এবং ইরদিনা বেহ নাবিল ও নুর ইজ্জাতুল সায়াফিকা তিন রান করেন। ৪৫ রান করে ম্যাচসেরা হন জান্নাতুল মাওয়া।
টুর্নামেন্টের প্রথম দিনে বাংলাদেশ গতকাল জয় পায় শ্রীলঙ্কার বিপক্ষে। সুপার ফোরে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও নেপাল। সুপার ফোরের অন্য দলটি শ্রীলঙ্কা। ১৯ ও ২০ ডিসেম্বর সুপার ফোর শেষ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল ২২ ডিসেম্বর।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




