বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন


প্রকাশিত: ০৩:০৫ ১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে আজ রবিবার (১ ডিসেম্বর) বিশেষ এক আয়োজনে বিপিএলের মাসকট ‘ডানা-৩৬’ উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাসকট উন্মোচনের অনুষ্ঠানটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, এবং বিসিবির অন্যান্য কর্মকর্তারা।
এই আয়োজন পরিণত হলো যেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলনমেলায়। বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম। তাদের সবাইকে দেখা গেছে খোশ গল্পে মেতে উঠতে। এ ছাড়া উপস্থিত ছিলেন নারী ক্রিকেট দলের সদস্যরাও।
‘ডানা-৩৬’ নামক মাসকটটি সাম্প্রতিক ছাত্র-নাগরিক আন্দোলন এবং রাজনৈতিক পরিবর্তনের প্রতীক হিসেবে ডিজাইন করা হয়েছে। এই মাসকটটি বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং ক্রীড়ামোদীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে।
এই পায়রার মাসকটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধন ঘটানোর জন্য ডিজাইন করা হয়েছে, যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতিরও একটি মূল প্রতিপাদ্য বিষয়। পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয়, যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে।
আগামী ২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। একই ধরনের অনুষ্ঠান ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামেও আয়োজন করা হবে
বিপিএলের একাদশ আসর শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের টুর্নামেন্টে অংশ নেবে সাতটি দল- ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, এবং সিলেট স্ট্রাইকার্স।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




