র্যাঙ্কিংয়ের দিক দিয়েও বাংলাদেশকে টপকে গেল আফগানিস্তান


প্রকাশিত: ১২:৩৭ ১২ নভেম্বর ২০২৪
সোমবার আফগানিস্তানের কাছে সিরিজ হারের পর আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এলো বদল। আফগানিস্তানের কাছে সিরিজ হারের পাশাপাশি দীর্ঘদিন পর ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাজে সংবাদ পেতে হলো বাংলাদেশ ক্রিকেট দলকে। র্যাঙ্কে ৮ থেকে ৯ নম্বরে নেমে গেল নাজমুল হোসেন শান্তদের দল।
দুই দলের সমান ৮৫ পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশকে নয়ে ঠেলে আটে উঠে গেল আফগানরা। সিরিজ শুরুর আগে ৮৬ পয়েন্ট ছিলো বাংলাদেশের, আফগানদের ছিলো ৮৫। ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সেই ব্যবধান ঘুচিয়ে ফেলেছে আফগানিস্তান।
অবশ্য সাম্প্রতিক আফগানদের সময়টা বেশ ভালোই চলছে। শারজায় তারা একে একে হারালো আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। চলতি বছরের মে মাসেও ৬ পয়েন্ট পিছিয়ে থাকা আফগান এখন বাংলাদেশের টপকিয়ে।
বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খারাপ সময় যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। গত বছরের আফগানিস্তানে সিরিজ থেকে বাংলাদেশ এ পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ১ টি সিরিজে। হার ৪টায়। র্যাঙ্কিংয়ের অবনতিও তাই অনুমিত।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর সিরিয়ালে রয়েছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



