সাকিব–তামিম–মুশফিককে ছাড়া ১৮ বছর পর ওয়ানডে খেলছে বাংলাদেশ

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল ফাইল ছবি

প্রকাশিত: ০৭:১৫ ৯ নভেম্বর ২০২৪
এক লম্বা সময় ধরে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের স্তম্ভ হয়ে ছিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম । আজ শারজায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে নেই তিনজনের একজনও। সাকিব ও তামিম তো আগে থেকেই দলে নেই। প্রথম ওয়ানডেতে কিপিংয়ের সময় হাতের আঙুল ভেঙে যাওয়ায় এই সিরিজ থেকে ছিটকে পড়েছেন মুশফিক।
সাকিব, মুশফিক বা তামিমের একজনও ওয়ানডে দলে নেই—এই তিনজন খেলতে শুরু করার পর থেকে এমন ঘটনা বিরলই। বাংলাদেশের ৩১০ টি টানা ওয়ানডে ম্যাচে এদের কেউ না কেউ দলে ছিলেনই। সময়ের হিসাবে ১৮ বছরেরও বেশি সময় পর এই তিনজনকে ছাড়া আজই প্রথম ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল। এমন ঘটনা সর্বশেষ ঘটেছে ২০০৬ সালের ৪ আগস্ট, সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেকের ঠিক আগের ম্যাচে।
২০০৬ সালে পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে জিম্বাবুয়েতে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজের চতুর্থ ম্যাচটি হয় ৪ আগস্ট, স্কোয়াডে থাকলেও সেই ম্যাচের একাদশে জায়গা পাননি সাকিব–মুশফিকের কেউ। পরে হারারেতে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সাকিব ও মুশফিকের ওয়ানডে অভিষেক হয় একসঙ্গে।
তিনজনের মধ্যে এ দুজনেরই ওয়ানডে অভিষেক আগে হয়েছে। তাঁদের দুজনের অভিষেক থেকে শারজায় এই সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত খেলা বাংলাদেশের ৩১০টি ওয়ানডেতে তিনজনের কেউ না কেউ খেলেছেন। তামিম ইকবালের ওয়ানডে অভিষেক ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই।
তামিমের অভিষেকের পর বাংলাদেশের এই সিরিজের প্রথম ওয়ানডে পর্যন্ত যে ৩১০টি ম্যাচ খেলেছে, এর মধ্যে ১৮০টিতে তামিম, সাকিব ও মুশফিক একসঙ্গে খেলেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ইনফান্তিনোর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ




