স্লোগানে স্লোগানে বাফুফে ভবনে জড়ো হচ্ছেন সমর্থকরা


প্রকাশিত: ০৩:৪৫ ৩১ অক্টোবর ২০২৪
সাফ চ্যাম্পিয়ন দল ঢাকায় এসে পৌঁছেছে। ছাদ খোলা বাসে উঠে কিছুক্ষণের মধ্যে বাফুফের উদ্দেশে রওনা হবে। এরই মধ্যে বাফুফে ভবনে আসছেন সমর্থকরা।
দুপুর আড়াইটার দিকে বাফুফে ভবনের পাশে বাদ্যযন্ত্রের আওয়াজ পাওয়া যায়। জন পঞ্চাশেক লোক ব্যানার নিয়ে ভবনে প্রবেশ করেন। এরা সবাই বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফের অনুসারী। তারা ‘আরেফ ভাই’ ‘আরেফ ভাই’ ও ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন’ স্লোগান দিতে থাকেন।
আরেফের অনুসারী থাকতে থাকতেই আরেক দল আসেন। এদের কয়েকজন মোটর সাইকেল নিয়ে আসেন। তাদের কোনো ব্যানার ছিল না। তারা নানা স্লোগান দিতে থাকেন। বাদ্যযন্ত্রে এখন মুখরিত বাফুফে প্রাঙ্গণ।
বাংলাদেশ দল চ্যাম্পিয়ন এখনো সুসজ্জিত হয়নি বাফুফে। বাফুফে মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগ সাজ সজ্জার জন্য ডিজাইন চূড়ান্ত করেছে সকালে। সেগুলো এখনো ছাপা প্রক্রিয়ায় রয়েছে। সাবিনারা আসার আগেই সুসজ্জিত হওয়ার কথা বাফুফে ভবন।
২০২২ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার এক দিন পর দেশে ফিরেছিল। এবার খেলা পরদিনই ফিরছে ও খেলা রাতে শেষ হওয়ায় বাফুফে ব্র্যান্ডিংয়ে সেই রকম সময় পায়নি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক




