ভারতের বিপক্ষে ৩-১ গোলে জয় পেল বাংলাদেশ


প্রকাশিত: ০৭:১৬ ২৩ অক্টোবর ২০২৪
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত ড্রয়ের পর, আজ ভারতের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে দুর্দান্ত খেলছেন সাবিনা-মনিকারা। কাঠমান্ডুতে আজ যেন অন্য এক বাংলাদেশ মাঠে নেমেছে। প্রথমার্ধ শেষে তহুরা খাতুনের জোড়া গোলে বাংলাদেশ এগিয়ে আছে ৩-১ গোলে। বাংলাদেশের অন্য গোলটি আফ ইদার।
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার সিনিয়রদের খেলাতে চান না, এই দাবি করে পাকিস্তান ম্যাচের পরই বোমা ফাটিয়েছেন বাংলাদেশের মিডফিল্ডার মনিকা চাকমা। যার প্রতিক্রিয়ায় কোচ বাটলার আবার বলেছেন, ক্ষুব্ধ হয়ে হয়ে বলেছেন, ইংল্যান্ডে এমন মন্তব্য করা খেলোয়াড়কে দল থেকেই বের করে দেওয়া হতো।
তবে আজ ভারতের বিপক্ষে মাঠে নামা বাংলাদেশ দলকে দেখে মনে হয়নি দলের ভেতরে কোনো ঝামেলা চলছে। একাদশে মাসুরা পারভীন আর মারিয়া মান্দাকে নিয়ে শুরু থেকেই দারুণ খেলেছে বাংলাদেশ।
ছোট ছোট পাসে আক্রমণে উঠে ভারতের রক্ষণভাগকে ব্যস্ত রেখে ১৮ মিনিটেই প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। সাবিনার কর্নার থেকে আফঈদা খন্দকার ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন। ২৯ মিনিটে আসে দ্বিতীয় গোল। ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে গোল করেন তহুরা।
৩৫ মিনিটে গোলকিপার রুপনা চাকমা দুর্দান্ত এক সেভে ভারতকে গোল বঞ্চিত করেন। ৩৭ মিনিটে ভারতের মনীষার ফ্রি-কিক ক্রসবারে লেগে ফেরত আসে। ৪২ মিনিটে বাংলাদেশ ৩-০ করে ফেলে তহুরার দ্বিতীয় গোলে।
লেফট উইং থেকে শামসুন্নাহার সিনিয়রের থ্রু ধরে বক্সের ঠিক মাথায় শামসুন্নাহার জুনিয়র কাট ব্যাক করেন তহুরাকে। সেখান থেকেই দারুণ এক শটে গোল করেন তহুরা। ৪৪ মিনিটে ডালিমার ক্রস রুপনা গ্রিপ করতে ব্যর্থ হলে হেড করে ব্যবধান কমান ভারতের অধিনায়ক বালা দেবী।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




