প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকে পৌঁছালেন মুশফিক


প্রকাশিত: ০৫:৪৮ ২২ অক্টোবর ২০২৪
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী সাজিয়েছে বাংলাদেশ। যার দরুন প্রথম ইনিংসে সফরকারী প্রোটিয়ারা ২০২ রানের লিডও পেয়ে গেছে। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে নাজমুল হোসেন শান্ত’র দল ৩ উইকেট হারিয়ে বসেছে মাত্র ৫৯ রানে। তারই মাঝে মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন।
আজ (মঙ্গলবার) দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ক্রিজে অপরাজিত আছেন মুশফিক ও মাহমুদুল হাসান জয় (৩৮)। ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০১ রান, এখনও তারা সফরকারীদের চেয়ে ১০১ রানে পিছিয়ে। মুশফিক অপরাজিত আছেন ৩১ রানে, ২৮ রান করা অবস্থায়ই টেস্টে তার রান ৬০০০ হয়েছে। মিরপুর টেস্ট শুরুর আগে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল ৩৯ রান।
তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১১ রানে আউট হয়ে যান মুশফিক। ফলে সেই মাইলফলক স্পর্শ করতে তাকে দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। টেস্টে ৬০০০ রান করতে মিস্টার ডিফেন্ডেবল খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।
এ তালিকায় তার পরই অবস্থান তামিম ইকবালের। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। চলমান টেস্ট দিয়ে ফরম্যাটটিকে বিদায় বলতে চাওয়া এই অলরাউন্ডার ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন সাকিব।
এ ছাড়া মুমিনুল হক ৬৬ টেস্টে ১৩ সেঞ্চুরি ও ১৯ ফিফটি নিয়ে টেস্টে ৪২৬৯ রান করেছেন। যদিও মিরপুর টেস্টের দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ ‘লিটল ব্র্যাডম্যান’-খ্যাত মুমিনুল। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন শূন্য রানে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬ রান করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



