কোটি টাকার স্পন্সর পেল বিসিবি


প্রকাশিত: ০৩:৩৮ ২২ অক্টোবর ২০২৪
মিরপুর স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আর এদিন নতুন স্পন্সরশীপ পেল বিসিবি। মেঘনা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে যাচ্ছে আসন্ন ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। এই তিন টুর্নামেন্টকে সামনে রেখে আজ মঙ্গলবার বিসিবির সঙ্গে এক বছরের চুক্তি করেছে মেঘনা ব্যাংক।
সংবাদ সম্মেলনে এদিন বিসিবি পরিচালক এবং মার্কেটিং বিভাগের নতুন প্রধান কর্তা ফাহিম সিনহা এ ঘোষণা দেন। এই তিন বিভাগের টুর্নামেন্টের জন্য বিসিবির সঙ্গে ১ কোটি টাকার চুক্তি করেছে ব্যাংকটি। মেঘনা ব্যাংকের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিও শাহাদত এবং মার্কেটিং বিভাগের প্রধান মোয়াজ্জিম হোসেন জুয়েল।
চলতি মাসের ২৫ অক্টোবর মাঠে গড়াবে ঢাকা তৃতীয় বিভাগের ক্রিকেট লিগ। টুর্নামেন্টের মোট ২০টি দল অংশগ্রহণ করবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রূপগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ক্রিকেট একাডেমি এবং নারায়নগঞ্জ। মোট ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এরপর ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে দ্বিতীয় বিভাগের লিগ, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে।
অন্যদিকে প্রথম বিভাগের টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছরের ১২ জানুয়ারি এবং শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। এখানেও ২০ দল এবং ১২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির ৩-৪, রুপগঞ্জ এবং কেরানীগঞ্জের একটি মাঠে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




