এক ঘণ্টা সময় দিয়েছিলেন রোহিত, রোহিতের পরিকল্পনা ফাঁস


প্রকাশিত: ০৩:৫১ ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতির পর এক ঘণ্টা ব্যাট করে ভারত। তারপর ইনিংস ডিক্লেয়ার করে দেন রোহিত। তার মাঝেই নিজেদের শতরান পূর্ণ করে ফেলেছিলেন পান্ত ও শুভমান গিল। তারা জানতেন, রোহিত ডিক্লেয়ার করবেন। সেই কারণে খেলার ধরন বদল পাল্টে ফেলেছিলেন তারা।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার দিয়েছিল ভারত। তার আগে ঋষভ পান্তদের কী বলেছিলেন রোহিত? ম্যাচ শেষে প্রকাশ্যে এলো সে ঘটনা। যত তাড়াতাড়ি সম্ভব খেলা শেষ করতে মরিয়া ছিলেন রোহিত শর্মা।
ম্যাচ শেষে পন্থ ফাঁস করেছেন রোহিতের পরিকল্পনা। তিনি বলেন, ‘আমরা যখন মধ্যাহ্নভোজের জন্য গিয়েছিলাম, তখন সাজঘরে ডিক্লেয়ার করার আলোচনা চলছিল। রোহিত ভাই বলেছিল, ‘এক ঘণ্টা সময় দিচ্ছি। তার মধ্যে যত রান করতে পারো করো।’ তাই ব্যাট করতে নামার সময়েই ভেবে নিয়েছিলাম মেরে খেলব। ভেবেছিলাম, ১৫০ রানও করে ফেলতে পারি। সেটা হয়নি।’
প্রথম ইনিংসে ৩৯ রান করার পরে দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেছেন পান্ত। ৬৩২ দিন পরে টেস্টে ফিরে শতরান করেছেন তিনি। পান্তের খেলার প্রশংসা করেছেন রোহিত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ও খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। তার মাঝেও যে নিজেকে ঠিক রেখেছে সেটা এক কথায় অসাধারণ। ও আইপিএলে ফিরেছে। তারপরে বিশ্বকাপে ভালো খেলেছে। এ বার ওর পছন্দের ফরম্যাটে ফিরেছে। আমরা জানি পান্ত ব্যাট হাতে ও উইকেটের পিছনে কী করতে পারে? আমাদের মনে কোনো সন্দেহ ছিল না। ওকে সময় দিয়েছিলাম। ও দলীপ ট্রফি খেলেছে। নিজেকে তৈরি করেছে। তারপরে জাতীয় দলে তা কাজে লাগিয়েছে।’
চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। টপ অর্ডার রান না পেলেও ১১৩ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রান করেন রবীন্দ্র জাডেজা। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ৫ উইকেট নেন। জবাবে প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যশপ্রীত বুমরাহ নেন ৪টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রানে ডিক্লেয়ার দেয় ভারত। পান্ত ১০৯ ও শুভমন ১১৯ রান করেন। ৫১৫ রান তাড়া করতে নেমে ২৩৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৮২ রান। অশ্বিন ৬টি উইকেট নেন। ২৮০ রানে ম্যাচ জেতে ভারত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




