তামিম ধারাভাষ্যে সাকিবকে নিয়ে যা বললেন


প্রকাশিত: ০৩:০১ ১৯ সেপ্টেম্বর ২০২৪
এর আগে আন্তর্জাতিক ম্যাচে অতিথি ধারাভাষ্যকার হিসেবে দেখা গেলেও এবার গোটা সিরিজেই দেখা যাবে সাবেক এই টাইগার অধিনায়ককে। ভারত সিরিজে আতহার আলী খান, হার্শা ভোগলেদের সঙ্গে আছেন তামিমও।
কমেন্ট্রি নিয়ে বিশেষ আগ্রহ আছে তামিম ইকবালের। ক্রিকেট ছাড়ার পর কোচিং লাইনে না এসে কমেন্ট্রিতে থিতু হওয়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো টেস্ট ও ওয়ানডে ক্রিকেট নিয়ে নিজের সিদ্ধান্ত জানাননি সাবেক এই অধিনায়ক। এর মধ্যেই পুরোদমে ধারাভাষ্যে দেখা গেল তাকে।
ধারাভাষ্যের এক পর্যায়ে সহ-ধারাভাষ্যকার হর্ষ ভোগলের এক প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে তামিম বলেন, সে বোলিংয়ে অসাধারণ করছে, পাকিস্তান সিরিজে বেশি উইকেট না পেলে অসাধারণ বোলিং করে গেছে। তবে, সম্প্রতি সাকিবের ব্যাটিং নিয়ে সাকিব কিছুটা স্ট্রাগেল করছে!’
ভোগলে আরও বলেন, তার চোখে গত কিছু দিনে সবচেয়ে উন্নতি করা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা হওয়া মিরাজকে ভবিষ্যতের সাকিব হিসেবে বিবেচনা করা হচ্ছে। কদিন আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এমনটাই জানিয়েছেন।
সে প্রসঙ্গ টেনে ভোগলে তামিমের মত জানতে চান। জবাবে তামিম একটু সময় নিয়ে তার মত জানান। তামিম বলেছেন, মিরাজ এখন ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন। পেস বলে স্বচ্ছন্দ, স্পিনও বেশ ভালো খেলেন। ওদিকে ব্যাট হাতে সাকিব ইদানীং ‘স্ট্রাগল’ করছেন, তাই সাকিবের জায়গায় ব্যাটিং অর্ডারে মিরাজকে নামিয়ে পরীক্ষা করার পক্ষে তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



