ভারতের বিপক্ষে যেসব মাইলফলকের হাতছানি টাইগারদের


প্রকাশিত: ০১:৪৪ ১৬ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তানের মাটিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। শান মাসুদ-বাবর আজমদের দেশে গিয়ে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা। পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে টাইগাররা। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আশা, এবার ভারতেও ভালো কিছু করবেন শান্তরা।
প্রত্যাশার বেলুন উড়িয়ে ভারত সফরে গেছে বাংলাদেশ। টাইগারদের এবারের সফর নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। কদিন আগেই পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর পর স্বাভাবিকভাবেই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে ক্রিকেট ভক্তরা। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে।
আসন্ন টেস্ট সিরিজের আগে বেশ কিছু মাইলফলকের হাতছানি বাংলাদেশের ক্রিকেটারদের। প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ে ইতোমধ্যে পৌঁছে গেছে টিম টাইগার্স। টেস্ট ফরম্যাটে এখনও ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১১টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা। ড্র হওয়া টেস্ট দু’টির বেশিরভাগ সময় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল।
এই সিরিজ দিয়ে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। ইতোমধ্যে নয়টি দেশের বিপক্ষে টেস্ট জিতেছে টাইগাররা। ভারতকে হারাতে পারলে বাংলাদেশের জয়ের সংখ্যা দুই অঙ্কে পা রাখবে। এ ছাড়া ব্যক্তিগত মাইলফলকের হাতছানিও আছে ক্রিকেটারদের।
মুশফিকুর রহিম
তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান স্পর্শ করতে ৯ রান দূরে রয়েছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম। এক্ষেত্রে শীর্ষে আছেন গত বছর থেকে ক্রিকেট থেকে দূরে থাকা ওপেনার তামিম ইকবাল। তার রান ১৫,১৯২। আর মুশফিকের রান ১৫,১৮৪। দারুণ ছন্দে থাকায় ভারতের বিপক্ষে সিরিজেই তামিমের রেকর্ড দখলে নেওয়ার সুবর্ণ সুযোগ মুশফিকের সামনে।
তাইজুল ইসলাম
সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকছে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। এজন্য ৫ উইকেট প্রয়োজন তার। পাকিস্তান সিরিজেই এই রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিল তাইজুলের সামনে। কিন্তু টিম কম্বিনেশনের কারণে কোনো ম্যাচই খেলার সুযোগ পাননি তাইজুল।
মেহেদী হাসান মিরাজ
ভারতের বিপক্ষে সিরিজে ৭ উইকেট শিকার করলেই বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ৩শ’ উইকেটের মালিক হবেন পাকিস্তান সিরিজের সেরা খেলোয়াড় স্পিনার মেহেদী হাসান মিরাজ। এই তালিকায় সবার ওপরে আছেন সাকিব। তার শিকার ৭০৮টি উইকেট। পরের দু’টি স্থানে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা ও মুস্তাফিজুর রহমান। মাশরাফি ৩৮৯ ও মুস্তাফিজ ৩২৩টি উইকেট শিকার করেছেন।
ইতিহাস গড়ার সামনে শান্ত
কমপক্ষে ৫ ম্যাচ বাংলাদেশের অধিনায়ক হয়েছেন এমন অধিনায়কদের মধ্যে নাজমুল হোসেন শান্তর রেকর্ডই সবচেয়ে ভাল। মাত্র ৬ ম্যাচ অধিনায়ক হয়েই টপকে গিয়েছেন দেশের ইতিহাসের আগের সব অধিনায়ককে। তবে রেকর্ডের সাপেক্ষে শান্ত অনেক কম ম্যাচই পেয়েছেন।
বাংলাদেশের হয়ে একাধিক টেস্ট জয় আছে কেবল চারজনের। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম আর মুমিনুল হকের পর এই তালিকায় আসেন নাজমুল হোসেন। এরইমাঝে মুমিনুল হকের সমান ৩ টেস্ট জয় করে ফেলেছেন তিনি। সামনে সাকিবের ৪ জয় এবং মুশফিকের ৭ জয়। এদের মধ্যে কেবল সাকিব এবং শান্তই নিজেদের প্রথম টেস্টে জয়ের স্বাদ পেয়েছেন।
এ ছাড়া দেশের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ৩ টেস্ট জয়ের রেকর্ড গড়েছেন। সামনে আছে ভারত সিরিজ। চলতি বছর পাচ্ছেন আরও ৬ টেস্ট। এই সময়ের মাঝে অন্তত দুই ম্যাচে জয় পেলে দেশের ইতিহাসে দ্রুততম সময়ে ৫ টেস্টে জয়ী অধিনায়ক হবেন টাইগারদের বর্তমান ক্যাপ্টেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



