১৮৫ রানের টার্গেটে মাঠে নেমেছেন বাংলাদেশ


প্রকাশিত: ০৩:৪৯ ২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম টেস্টে বাংলাদেশকে জয়ের ভিত দিয়েছিলেন স্পিনাররা। শেষদিনে সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজরা পেয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় টেস্টে এসে সেই চিত্রনাট্যের কেবল নায়কের বদল হলো। বাংলাদেশের পেসাররা দীর্ঘদিন ধরেই নিজেদের প্রমাণ করেছিলেন। তারই পূর্ণাঙ্গ এক রূপ দেখা গেল এদিন এসে। চতুর্থ দিনে পাকিস্তানের ৮ উইকেট নিলেন পেসাররা।
নাহিদ রানা এবং হাসান মাহমুদ দুজনেই উপহার দিয়েছেন দারুণ স্পেল। হাসানের ফাইফার পূর্ণ হয়েছে শেষ উইকেট নিয়ে। নাহিদের উইকেট সংখ্যা ৪। পাকিস্তানের ব্যাটারদের মধ্যে মোহাম্মদ রিজওয়ান আর সালমান আলী আঘা দুজনেই পরীক্ষা নিয়েছেন কেবল। তাদের সুবাদেই পাকিস্তান গিয়েছে ১৭২ রান পর্যন্ত। বাংলাদেশের সামনে দ্বিতীয় টেস্ট আর সিরিজ দুটোই জয়ের সুযোগ থাকছে। টার্গেট ১৮৫ রান।
চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে।
টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন।
খানিক বাদেই ফিরলেন বাবর আজমও। উইকেট সেই নাহিদ রানার। স্লিপে ক্যাচ নিয়েছেন সাদমান ইসলাম। ফোর্থ স্ট্যাম্পে থাকা বলটা ফ্রন্টফুটে ডিফেন্স করতে চেয়েছিলেন। তবে দেরি করে ফেলেছিলেন। তাতেই নাহিদ পেলেন নিজের দ্বিতীয় উইকেট। ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ওপর চাপ ফেলেছে টাইগারদের পেস ইউনিট। ৬ষ্ঠ উইকেটের দেখা পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি। প্রথম ওভারে শান মাসুদ, দ্বিতীয় ওভারে বাবর আজমের পর তৃতীয় ওভারের শেষ বলে সৌদ শাকিলকে ফেরান নাহিদ রানা।
চলতি সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান তুলেছেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। প্রথম টেস্টেও বাংলাদেশ আর জয়ের মাঝে তিনিই ছিলেন বাঁধা। আজও ৮১ রানে ৬ উইকেটের পর আবারও পাকিস্তানের হয়ে প্রাচীর হয়ে গেলেন সেই রিজওয়ান।
প্রথম বলেই ফিরতে পারতেন। নাহিদ রানার বলে সহজ ক্যাচ নেয়া হয়নি সাদমান ইসলামের। এরপর থেকেই রিজওয়ান ক্রিজে সময় নিয়ে থিতু হয়েছেন। ভুগিয়েছেন বাংলাদেশের বোলিং লাইনআপকে। লাঞ্চের আগে সালমান আঘাকে সঙ্গে নিয়ে যোগ করেন ৩৬ রান।
৫৫ রানের ওই পার্টনারশিপ পাকিস্তানকে এগিয়ে দিচ্ছিল। এরপরেই আবার আঘাত হানলেন হাসান মাহমুদ। দুই বলে ফেরালেন মোহাম্মদ রিজওয়ান আর মোহাম্মদ আলীকে। হাসান মাহমুদের বলে মোহাম্মদ রিজওয়ান আউট। গুড লেন্থে পড়া বলটি অফ স্টাম্পের বেশ বাইরে। ড্রাইভ করতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দেন ৪৩ রান করা রিজওয়ান। রিজওয়ানের পরের বলে মোহাম্মদ আলীও আউট। স্লিপে তার ক্যাচ নিয়েছেন নাজমুল হোসেন।
নাহিদ রানা আবরার আহমেদকে ফেরান গুডলেন্থের বলে। শেষ উইকেটে সালমান আঘা নতুন করে পরীক্ষা নিলেন বাংলাদেশের বোলারদের। শেষ উইকেটে মির হামযাকে নিয়ে গড়লেন ২৭ রানের জুটি। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ১৮৫।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর



