বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং


প্রকাশিত: ০৩:৩১ ২৯ আগস্ট ২০২৪
শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। নির্ধারিত সময় বিকেল তিনটায় সভাটি শুরু হয়েছে। সবার আগে বিসিবিতে হাজির হন সভাপতি ফারুক আহমেদ। এরপর একে একে উপস্থিত হন আকরাম খান, ইফতেখার রহমান মিঠু, কাজী ইনাম, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজনরা।
গত ২১ আগস্ট জরুরি বোর্ড সভা ডেকেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেদিনই আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন বোর্ড সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। সপ্তাহের ব্যবধানে আজ আরেকটি জরুরি বোর্ড মিটিংয়ে বসতে যাচ্ছে বিসিবি।
গুরুত্বপূর্ণ সভায় অলরাউন্ডার সাকিব আল হাসান এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে আভাস পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করে বিসিবির পরিচালক আকরাম খান জানান, সভায় অমিমাংসিত থাকা কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড।
একটি হত্যাকাণ্ডের মামলার আইনি নোটিশের প্রেক্ষিতে জাতীয় দল থেকে সাকিবকে বহিষ্কারের আলোচনা সামনে এসেছে। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির বেশিরভাগ পরিচালক এখন আত্মগোপনে আছেন। বিসিবির বোর্ড সভার জন্য দরকার ৯ পরিচালক। ২৫ পরিচালকের বোর্ড সভায় অন্তত এক তৃতীয়াংশ পরিচালকের উপস্থিতির কথা উল্লেখ আছে বোর্ডের গঠনতন্ত্রে। তাই সর্বশেষ বোর্ড সভাতে কোরাম পূর্ণ হওয়া নিয়েও ছিল সংশয়। শেষমেশ কোরাম পূর্ণ হয় দুই নতুন পরিচালক ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের কল্যাণে। নাজমুল হাসান পাপনের বোর্ড থেকে বোর্ড সভায় হাজির হয়েছিলেন কেবল ৮ পরিচালক।
ইসমাইল হায়দার মল্লিক, শফিউর রহমান নাদেল, নাইমুর রহমান দুর্জয় কিংবা নাজমুল পাপনের মতো অনেকেই ছিলেন না সভায়। জরুরি বোর্ড সভায় উপস্থিত হয়েছিলেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরি, ইফতেখার আহমেদ মিঠু, কাজী ইনাম ও মাহবুব আনাম। আগামী বৃহস্পতিবারের সভাতেও তারাই থাকতে পারেন।
এদিকে, সভাপতির পদ ছাড়লেও আবাহনী থেকে কাউন্সিলর থাকা পাপন নিজেও এখনো পরিচালক পদে আছেন। পরিচালক হিসেবে এখনো আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আরও ১৫জন।
গঠনতন্ত্র অনুযায়ী, টানা তিনটি বোর্ড সভায় যদি কোনো পরিচালক অনুপস্থিত থাকেন তাহলে তার পদ শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে বৃহস্পতিবারের সভার পরও তারা পরিচালক থেকে যাবেন। এরপরের সভাতেও তারা অনুপস্থিত থাকলে এই পদগুলো আনুষ্ঠানিকভাবে শূন্য করা যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




