যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে


প্রকাশিত: ০৫:৫৩ ২০ মে ২০২৬
ফরিদপুরের আলফাডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা এক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বিএনপি নেতা নিয়ামত হোসেন ওরফে পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বুরাইচ ইউনিয়নের পানিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামত হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী রোকসনা বেগম যৌতুক দাবির অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়ভাবে পরিচিত নিয়ামত হোসেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ঘটনা প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরু বলেন, এমন ঘটনা দলের জন্য অস্বস্তিকর এবং এটি দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আদালতের নির্দেশ অনুযায়ী গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




