বিএনপির পক্ষে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ইবিতে ইউট্যাবের লিফলেট বিতরণ


প্রকাশিত: ০৫:২৪ ১০ ফেব্রুয়ারী ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে ভোট প্রদানের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব), ইবি শাখা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এসব লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান, আইন বিভাগের প্রফেসর ড. নূরুন নাহার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এটিএম মিজানুর রহমান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহম নুরুল ইসলাম, প্রফেসর ড. খোদেজা খাতুনসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। এ সময় ইবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুনসহ বিএনপিপন্থী শিক্ষক ও নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, কেন্দ্রীয় নির্দেশিকা সম্বলিত লিফলেট বিতরণের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসসংলগ্ন শেখপাড়া বাজার পর্যন্ত ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের পক্ষে ভোট প্রচারণা চালানো হয়।
এ বিষয়ে ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ইউট্যাব ইবি শাখার একটি আট সদস্যবিশিষ্ট কমিটি রয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ আমরা লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও ন্যায়বিচার নিশ্চিত করে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রদানে সবাইকে আহ্বান জানানো হয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
তিনি জানান, নির্বাচনী প্রচারণা আরও সুসংগঠিত ও কার্যকর করতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানের পক্ষে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




