তাৎক্ষণিক কর্মসূচি দাতারাই হ্যাকিংয়ে জড়িত: এহসানুল মাহবুব জুবায়ের

প্রকাশিত: ০২:৫৮ ১ ফেব্রুয়ারী ২০২৬
জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় যারা দ্রুত কর্মসূচি ঘোষণা করেছে, তারাই এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, এটি একটি সুপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক ঘটনা, যার মাধ্যমে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। ওই সময় অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলো দেওয়া হয়, তা জামায়াতের চিন্তা ও আদর্শের সম্পূর্ণ পরিপন্থী। পরে বিকেল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।
তিনি বলেন, যারা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত, তারা দীর্ঘদিন ধরেই এর প্রস্তুতি নিচ্ছিল। এই ঘটনায় একটি গভীর ষড়যন্ত্র রয়েছে এবং এতে একটি বিশেষ গোষ্ঠীর সম্পৃক্ততা থাকার আশঙ্কা করছে জামায়াত। হ্যাকড অ্যাকাউন্ট থেকে ইচ্ছাকৃতভাবে কিছু আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই ঘটনায় তাৎক্ষণিকভাবে যারা কর্মসূচি দিয়েছে, তারাই প্রকৃতপক্ষে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটি চরম বাড়াবাড়ি এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রিমান্ডে নতুন তথ্য দিলেন প্রথম স্ত্রী, মরিয়মের মৃত্যু মামলায় তদন্তে বাড়ছে গুরুত্ব
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ




