ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, কলকাতার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন


প্রকাশিত: ০৮:১৬ ৫ জানুয়ারী ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনে অবস্থানকালে তিনি বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন এবং বাসাতেই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তার শারীরিক দুর্বলতা দিন দিন বাড়ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করেই তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার ইএম বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসকরা তার অবস্থা মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন।
হাসপাতালে ভর্তির পরপরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন ঠিকই, তবে তার অবস্থা এখনো অত্যন্ত সংকটজনক। চিকিৎসকরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত রয়েছে।
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার এই অবনতির খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার অবস্থা নিয়ে পরবর্তী আপডেট হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- আদালতে এসে জামিন পেলেন তানজিন তিশা
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৬ উইকেট
- মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
- বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল
- চাঁদাবাজি মামলায় চট্টগ্রামের শীর্ষ ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- দেশীয় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন যাচ্ছে খামারি পর্যায়ে
- ‘আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি’: মির্জা ফখরুল
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন দীঘি !
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত
- রাত ১.০০ টায় মুখোমুখি আর্জেনটিনা - ইংল্যান্ড




