ছাত্রদলের শোচনীয় পরাজয়ের কারণ জানালেন কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান


প্রকাশিত: ০৬:১৭ ১৯ অক্টোবর ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী দেশের চার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) প্যানেলগুলো শোচনীয় পরাজয় হয়েছে। নির্বাচনের পর কেন্দ্রীয় সহ-সভাপতি জহির রায়হান আহমেদ এ পরাজয়ের কারণ ব্যাখ্যা করেছেন।
রবিবার (১৯ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির প্রেস কর্ণারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচনে প্রশাসনের অব্যবস্থাপনা, স্বল্প সময়ের প্রস্তুতি, শিক্ষার্থীদের কাছে পর্যাপ্তভাবে পৌঁছাতে না পারা এবং দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকা আমাদের পরাজয়ের মূল কারণ।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে ও চলাকালীন আমরা প্রশাসনের অনেক গাফিলতি দেখেছি। বারবার অভিযোগ সত্ত্বেও কোনো সাড়া পাইনি। দীর্ঘ ১৭ বছর হলে থাকতে না পারার কারণে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সম্পর্ক একটু কম। যেখানে ছাত্রশিবিরের প্যানেল দীর্ঘদিন হলের মধ্যে থাকে, তারা স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের কাছে বেশি পৌঁছাতে পারে।”
ছাত্র সংসদ নিয়ে তিনি জানান, “আমরা আশা করি নভেম্বরের মধ্যে ইকসু গঠনতন্ত্র প্রণয়ন সম্পন্ন হবে। বিগত চারটি নির্বাচনে যে অব্যবস্থাপনা ছিল, ইকসু নির্বাচনে তা যেন পুনরাবৃত্তি না হয়। দায়িত্বে থাকা সবাই যেন কোনো একক গোষ্ঠীর স্বার্থে কাজ না করেন।”
এছাড়া, গত শনিবার শাখা ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য কর্মীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে ক্যাম্পাসে আসেন জহির রায়হান। তিনি জানান, পূর্বে যারা নির্যাতিত, নিয়মিত ও শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য ছিলেন, তাদেরকে নতুন কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে।
সূত্র: এমএনবিডি/তানিম তানভীর
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- হেরে যাওয়া নেতাদেরই জেলার ‘মাথা’ বানাচ্ছে বিএনপি: রুমিন ফারহানা
- নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি
- গাজায় সামরিক অভিযানের মুখে ইসরায়েলে বিপুল অস্ত্র সরবরাহ ভারতের: অ্যামনেস্টির প্রতিবেদন
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- আল আকসায় ইসরায়েলি বসতিস্থাপনকারীদের প্রবেশ নিয়ে নতুন উত্তেজনা




