বরিশালে বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে লিফলেট বিতরণ


প্রকাশিত: ০৯:০১ ১৭ অক্টোবর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলে নগরীর ৫ নং ওয়ার্ডে।
কর্মসূচির নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আফরোজা খানম নাসরিন। তাঁর নেতৃত্বে নেতাকর্মীরা এলাকাবাসীর মধ্যে বিএনপির ঘোষিত ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নেতা সাইফুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হালিম মৃধা, জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, নুরুল ইসলাম পনিরসহ মহানগর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির নেতা আবদুর রহিম সর্দার, মিজানুর রহমান, রাজিব সরদার, নয়ন সিকদার, মহিলা দলের ৬ নং ওয়ার্ড সভানেত্রী সুমি আক্তার, বিএনপি নেতা শাহিন কলি, মোস্তাফিজুর রহমান রাঙ্গু, ৪ নং ওয়ার্ড বিএনপির আলম সিকদার, ২১ নং ওয়ার্ড বিএনপির মেহেদি হাসান, ঈমাদুল ফেরদৌস সাগর, ২২ নং ওয়ার্ড বিএনপির মনোয়ার হোসেন চুন্নু, শরীফ ফিরোজ, ২৩ নং ওয়ার্ড বিএনপির রাতুল সর্দার, ২৯ নং ওয়ার্ড বিএনপির সেলিম মিয়াজি, জহিরুল ইসলাম, শামীম, ৮ নং ওয়ার্ড বিএনপির টিপু নেগাবান ও আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা।
আফরোজা খানম নাসরিন বলেন, “তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা আন্দোলনই হতে পারে জাতির মুক্তির রূপরেখা।” তিনি আরও বলেন, “ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণের কাছে বিএনপির আদর্শ ও লক্ষ্য পৌঁছে দিতে চাই। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে এগিয়ে নিতে হবে।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- সরকারের ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ, এখন দৃশ্যমান ফলাফলের সময়: শিক্ষামন্ত্রী
- গ্যাস সংকট কাটাতে লাগতে পারে দুই বছর, অবকাঠামো নির্মাণের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
- কলকাতার রাজপথের মিছিলে জয়া আহসান, সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
- ‘ওয়েল ডান বাংলাদেশ ক্রিকেট টিম’ বললেন জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- সীমান্তে ঢুকে পড়ল উত্তর কোরিয়ার সেনারা, গুলি ছুড়ে সতর্ক করল দক্ষিণ কোরিয়া
- নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার ঘোষণা, উচ্চশিক্ষায় নতুন সুযোগের বার্তা প্রধানমন্ত্রীর
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- লামিনে ইয়ামালের সাফল্যের পেছনে দাদির ত্যাগের গল্প, যেভাবে বদলে গেল জীবন
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- ঢাকার মঞ্চে আজ পারফর্ম করবেন আন্তর্জাতিক ডিজে সঞ্জয় দেব
- জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির দীর্ঘ আন্দোলন সফল হয়েছে: রিজভী
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ




