বগুড়ায় বিএনপি থেকে ১২ নেতা জামায়াতে ইসলামীতে যোগদান


প্রকাশিত: ০৪:৫৭ ১৫ অক্টোবর ২০২৫
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিএনপির ১২ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেতগাড়ী বন্দর মোড়ে উপজেলার ১৩ নং ওয়ার্ডে জামায়াতের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
জামায়াতে ইসলামীতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— বগুড়া জেলা শ্রমিক দলের নির্বাহী সদস্য আশরাফ আলী, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবু মিস্ত্রি, ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক চান মিয়া, শ্রমিক দলের সদস্য সাজু মিয়া, বাদল, আব্দুর রহমান, মুন্না, সৈয়দ আলী সাগর ও রঞ্জু।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমির মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।
সাবেক ছাত্রনেতা শাহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, উপজেলা আমির মাওলানা আব্দুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমিন, উপজেলা সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম এবং অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলার রাজনৈতিক মহলে বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে নেতাকর্মীর এই পদচারণা নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এতে এলাকার রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




