সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ডেমোক্রেটিক লীগের স্মরণসভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৪:০৮ ১৩ অক্টোবর ২০২৫
ডেমোক্রেটিক লীগ–ডিএল-এর সাবেক সাধারণ সম্পাদক এবং ৯০-এর ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর অবদান, আদর্শ ও সংগ্রামী জীবন নিয়ে বক্তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা স্মরণ করেন।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বীর জননেতা আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সাবেক প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “সাইফুদ্দিন আহমেদ মনির ছিলেন সত্যিকারের গণতন্ত্রকামী মানুষ। ৯০-এর আন্দোলনে তাঁর ভূমিকা আজও অনুপ্রেরণার উৎস। এমন নেতা হারানো জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ, সমন্বয়ক জাতীয়তাবাদী সমমনা জোট ও চেয়ারম্যান এনপিপি; জাতীয়বীর খাইরুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব; জাতীয়বীর ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য ও সভাপতি গাজীপুর জেলা বিএনপি; এবং জাতীয়বীর নাজিম উদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
এছাড়া শামসুল আলম লিটন, আহ্বায়ক ও মুখপাত্র গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস, এবং সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেক মেয়র, দিনাজপুর পৌরসভা—স্মরণসভায় উপস্থিত থেকে সাইফুদ্দিন আহমেদ মনিরের প্রতি শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুব আলম, সহ-সভাপতি, ডেমোক্রেটিক লীগ–ডিএল।
সভাটি সঞ্চালনা করেন খোকন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক, ডেমোক্রেটিক লীগ–ডিএল।
স্মরণসভায় বক্তারা বলেন, সাইফুদ্দিন আহমেদ মনির ছিলেন সাহসী, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতা। ৯০-এর গণঅভ্যুত্থানে তাঁর নেতৃত্বে ছাত্রসমাজ একতাবদ্ধ হয়েছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনে। তাঁর রাজনৈতিক দর্শন ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করা।
সভায় আরও বক্তব্য রাখেন ৯০-এর ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা ও বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ। বক্তারা মনিরের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএনবিডি/আব্দুল মোতালেব
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




