অবশেষে ৪০ ঘন্টা পর জাকসু ভোট গণনা শেষ হলো


প্রকাশিত: ০৪:১০ ১৩ সেপ্টেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হয়েছে। প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ৪০ ঘণ্টা সময় লেগেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এই তথ্য নিশ্চিত করেন।
টানা তিন দিন ধরে চলা ভোট গণনা শিক্ষার্থীদের মধ্যে অধৈর্য সৃষ্টি করেছিল। এ অবস্থায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হবে।
শনিবার সকাল ১০টার দিকে গণমাধ্যমকে লুৎফুল এলাহী জানান, দুপুরের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার লক্ষ্য রয়েছে। তিনি আরও বলেন, ২১টি হলে ভোটের মধ্যে ১৫টির গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, বাকি ৬টির ভোট দুপুর ১টার মধ্যে গণনা শেষ হবে।
এরপরেও শনিবার বেলা ১১টা পর্যন্ত ১৬টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হলের গণনা চলছিল এবং এক সঙ্গে কেন্দ্রীয় ভোটও গণনা করা হচ্ছিল।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১ হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ভোট গণনা ওএমআর মেশিনে করার পরিকল্পনা থাকলেও মেশিন সরবরাহ নিয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে পারস্পরিক অভিযোগের পর হাতে ব্যালট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা কার্যক্রম শুরু হয়।
এবারের নির্বাচনের ফলাফলের ঘোষণা শিক্ষার্থীদের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




