দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জাতীয় পার্টির মহাসচিব চুন্নু


প্রকাশিত: ০২:৪২ ৯ আগস্ট ২০২৫
জাতীয় পার্টির মহাসচিব (একাংশ) মুজিবুর রহমান চুন্নু দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের জন্য নৈতিক ভ্রান্তি হয়ে থাকলে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করেননি, তবে যদি নৈতিকভাবে কোনো ভুল হয়ে থাকে, তা দেশের মানুষের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তিনি।
চুন্নু বলেন,“প্রায় চার বছর আমি জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছি। এ সময়ে আমার ভুলভ্রান্তি থাকতে পারে। রাজনীতি করতে গিয়ে দলীয় সিদ্ধান্তে সব সময় হয়তো সঠিক পদক্ষেপ নিতে পারিনি। অনেক সময় আমাদেরকে কটূক্তি সহ্য করতে হয়েছে, বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী বলা হয়েছে।”
তিনি আরও যোগ করেন,“আমরা দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে কোনো বেআইনি কাজ করিনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এই কাউন্সিলে দাঁড়িয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা নিঃশর্ত ক্ষমা চাই।”
জাতীয় পার্টির শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে চুন্নু বলেন, তারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে সব আইন-কানুন মেনে অগ্রসর হতে চান। এজন্য সকল রাজনৈতিক দল ও সরকারের সহযোগিতা কামনা করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন দলের কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন, মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ অন্যান্য নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




