নির্বাচন ঘোষণায় স্বস্তি, প্রধান উপদেষ্টার পদক্ষেপকে স্বাগত জানালো বিএনপি


প্রকাশিত: ০২:১১ ৬ আগস্ট ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি । দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর জানান, এই ঘোষণা এবং পূর্বে প্রকাশিত জুলাই ঘোষণাপত্র নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা দূর করেছে।
সালাহউদ্দিন বলেন, “প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন, একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা। আমরা দুটোকেই বেগবান করি।” তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ নির্বাচনের বিষয়ে অপেক্ষায় ছিল এবং এখন নির্বাচন কমিশন নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা করবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, “আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত। দেশের সবাই এই নির্বাচনের জন্য প্রস্তুত হোক, এটাই আমাদের আহ্বান।”
বিএনপি নেতা মনে করেন, এই ঘোষণার ফলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন, “ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে অনিশ্চয়তার অবসান ঘটবে, সব ক্ষেত্রেই গতিশীলতা ফিরে আসবে।”
জুলাই ঘোষণাপত্রের বিষয়ে তিনি বলেন, “সেই ঘোষণাপত্রের মধ্যে থাকা প্রতিশ্রুতিগুলো সাংবিধানিক স্বীকৃতি পাবে এবং যথাযথ প্রক্রিয়ায় সংবিধানে স্থাপন করা হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও উল্লেখ করেন, “শহীদ পরিবার, আহত ও আন্দোলনকারী ছাত্র-জনতাকে যথাযথ আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি এবং নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টার দেওয়া পরামর্শ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




