“বিএনপি চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে” — কুমারখালীতে সৈয়দ ফজলুল করিমের তীব্র অভিযোগ

প্রকাশিত: ১২:৩৮ ১০ জুলাই ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আয়োজনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে কুমারখালী-খোকসা উপজেলা শাখার উদ্যোগে কুমারখালী পৌর বাসস্ট্যান্ডে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খোকসা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আনোয়ার খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফজলুল করিম। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফজলুল করিম বলেন, “বাংলাদেশে মানুষ আজ ব্যবসা করতে পারছে না, মা-বোনেরা ইজ্জতের নিরাপত্তা পাচ্ছে না, যুবক সন্তানেরা ঘরে থাকতে পারছে না। দেশের এই করুণ অবস্থার জন্য রাজনৈতিক দুর্নীতি ও ব্যর্থতা দায়ী।”
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, “দেখেন পাবলিক বলছে, আমি বলছিনা— বিএনপির গুণ নয় মাসে দেড়শো খুন! চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে!” — তার এই বক্তব্যে উপস্থিত জনতা উচ্ছ্বাস প্রকাশ করে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে রয়েছে এবং কোনো দুর্নীতিগ্রস্ত দলের সাথে আপস করবে না।
সমাবেশে দলটির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা




