দেশে ফিরেছেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু


প্রকাশিত: ০৭:৩৮ ৬ অক্টোবর ২০২৪
রোববার (৬ অক্টোবর) দুপুর ২টার পরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন তিনি। প্রায় এক বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকায় নামেন। সেখান থেকে তিনি শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
গত বছরের ২৩ মে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দুর্নীতির একটি মামলায় বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট। তার আগেই তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যান। পরে আর দেশে ফেরেননি।
এদিকে, চিকিৎসা শেষে ইকবাল হাসান মাহমুদ টুকু দেশে ফিরছেন বলে বিএনপির মিডিয়া সেল থেকে এক বার্তায় জানানো হয়। কিন্তু তিনি কোন দেশ থেকে আসছেন সেটি উল্লেখ করা হয়নি বার্তায়।
বিএনপির সূত্রে জানা গেছে, গত বছরের মে মাসের শুরু দিকে ইকবাল হাসান মাহমুদ টুকু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে তিনি লন্ডনে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে বলেন, তিনি দেশে ফিরেছেন এটা জানি। কিন্তু কোন দেশ থেকে এসেছেন তা জানি না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা




