নির্যাতনের ১৩ বছর পর মামলা করতে থানায় বিএনপি নেতা জয়নুল আবদিন


প্রকাশিত: ০৩:২৬ ১৯ আগস্ট ২০২৪
২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের লাঠি পেটায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।
সেদিনের ঘটনায় জড়িত ছিলেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বর্তমানে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ ও তৎকালীন সহকারী কমিশনার (এসি) ও বর্তমানে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
শেখ হাসিনার সরকার পতন ও তার দেশত্যাগের পর এই দুই কর্মকর্তাসহ দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা করতে শেরে বাংলা নগর থানায় উপস্থিত হয়েছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক।
সর্বশেষ খবর অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ সদর সূত্রে জানা গেছে। লিখিত অভিযোগ শেষে তিনি বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সরেজমিনে থানার বাইরে হাজারো স্থানীয় নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, ২০১১ সালের ৬ জুলাই সকালে জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে বিরোধী দলের ১৫-২০ জন সংসদ সদস্য মানিক মিয়া এভিনিউয়ের সামনে জড়ো হোন। ভোরবেলা তারা হেঁটে সংসদ ভবন এলাকা থেকে ফার্মগেট এলাকায় পৌঁছান। পরে ফার্মগেট থেকে তারা আবার মানিক নিয়ে এভিনিউয়ে ফিরে যান। এ সময় হঠাৎ করে একটি বাস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।
পরে তৎকালীন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ডিসি ইমাম হোসেন, সহকারী উপকমিশনার হারুন অর রশিদ ও মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সংসদ সদস্যদের সামনে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন।
এ সময় পুলিশের সঙ্গে জয়নাল আবদিন ফারুকের কথা কাটাকাটি হয়। একপর্যায় পুলিশ জয়নাল আবদিন ফারুকের দিকে তেড়ে যায়। আরও কয়েকজন পুলিশ তার দিকে এগিয়ে গেলে ধস্তাধস্তি শুরু হয় এবং তিনি মাটিতে পড়ে যান। পুলিশের কয়েকজন সদস্য তাকে লাথি মারেন এবং তাকে ধরে টানা হ্যাচরা করতে থাকেন। এ সময় ফারুকের গেঞ্জি খুলে যায়। একপর্যায়ে একজন পুলিশ সদস্যের লাঠির আঘাতে তার মাথা ফেটে যায়।
ফারুকের মাথায় রক্ত দেখে নারী সংসদ সদস্যরা তাকে নিয়ে ন্যাম ভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ আবার এগিয়ে এলে জয়নাল আবেদিন আত্মরক্ষায় ন্যাম ভবনের দিকে দৌড় দেন। পুলিশ ও তার পিছু নিয়ে আবার সেখানে গিয়ে ওপর হামলা চালায়। পুলিশ জয়নাল আবদিন ফারুককে চ্যাং দোলা করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান।
এরপরে ফারুককে উদ্ধার করে নারী এমপি পাপিয়া আশরাফিয়ার ন্যাম ভবনের বাসায় নিয়ে যান। এরপর কয়েক ঘণ্টা পর সকাল ১০টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
বাংলাদেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা করার পর আদালত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
থানায় মামলা না নেয়ায় তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
ফারুককে মারধর ও হত্যা-চেষ্টার অভিযোগে বিএনপির সংসদ সদস্য আশরাফউদ্দিন নিজান মামলাটি দায়ের করেন। এর আগে ঢাকার একটি থানা এ সংক্রান্ত মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছিল।
২০১১ সালের ১০ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করা মামলায় পুলিশের ত্রিশজনের মতো সদস্যকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ছিলেন প্রধান অভিযুক্ত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা হারুন অর রশীদ ও বিপ্লব কুমার সরকার।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারের শাহীবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে লায়ন খোরশেদ
- বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, নতুন সিদ্ধান্তে উদ্বেগ
- দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ
- জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার: তারেক রহমান
- এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি, দল শক্তিশালী হওয়ার প্রত্যাশা
- দুর্গাপুরে কলেজে হামলা ও শিক্ষিকাকে জুতা দিয়ে পেটানো: বিএনপি নেতা আকবর আলী বহিষ্কার
- হরমুজে নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের দুই নতুন পরিকল্পনা, বাড়ছে উত্তেজনা
- রাজধানীতে ১৫ মাসে ৪৭৯ হত্যা, প্রায় ৪০ শতাংশই রাজনৈতিক
- প্রধানমন্ত্রীর সঙ্গে বাটা গ্রুপের বৈঠক, বিনিয়োগ ও শিল্পোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- ইরানের ১২ বছরের শিশুরাও অংশ নেবে যুদ্ধে





