জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা


প্রকাশিত: ০৪:২৮ ১৫ আগস্ট ২০২৪
সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। এ পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, সকল বিভাগীয় কমিশনার, সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসক ও সকল উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র/কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর/কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।
ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সকল সেবা দ্রুততার সঙ্গে দেওয়ার লক্ষ্যে নিচের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো:
ক) ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী অফিসার স্ব বিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।
খ) পৌরসভার ক্ষেত্রে
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভাগুলোর মেয়রদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) স্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।
গ) সিটি কর্পোরেশনের ক্ষেত্রে
অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) স্ব বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- পশ্চিম তীরে রাতভর আইডিএফ অভিযান, দক্ষিণ লেবাননে সরিয়ে নেওয়ার নির্দেশ
- হরমুজে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি
- পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন খামেনি
- হরমুজে হামলা হলে ইরানকে ‘মুছে ফেলা’ হবে—ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
- চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২১
- ভোট গণনায় এগিয়ে বিজেপি, উৎসবমুখর দলীয় কার্যালয়ে ঝালমুড়ি বিতরণ
- হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপে যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি ইরানের
- দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ১১টি অভিযান
- হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনী প্রবেশে হামলার হুঁশিয়ারি ইরানের
- ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণায় হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশত গাড়ি নিয়ে শোডাউন, পদ হারালেন ছাত্রদল নেতা
- ফের পারমাণবিক প্রস্তাব নিয়ে উত্তেজনা, ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
- সাভারে সাংবাদিকের মানবিক উদ্যোগে আশ্রয় পেলেন অজ্ঞাত নারী
- মাজারের দিঘিতে ভয়ংকর দৃশ্য, কুমিরের মুখে প্রাণ গেল কুকুরের!
- দিল্লি সফর শেষে একই বিমানে মরিশাস যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন





