শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের দড়ি দিয়ে বাঁধলো আন্দোলনকারীরা


প্রকাশিত: ০৩:৫৪ ১৫ আগস্ট ২০২৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে এসেছেন এমন সন্দেহে বেলা ১১টা পর্যন্ত ৫০ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়ার জন্য আটকে রেখেছে আন্দোলনকারীরা। তাদের অনেকের হাত দঁড়ি দিয়ে বেধে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আমরা চেক করে যাদের কাছে ফুল, ব্যানার ফেস্টুন ও অস্ত্র পেয়েছি তাদেরকে আটক করেছি। এর মধ্যে অনেককে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের নিউ মডেল স্কুলে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আসলে তাদেরও হস্তান্তর করা হবে।
ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে আসা ব্যক্তিদের পরিচয়পত্র, ব্যাগ ও মোবাইল চেক করে দেখছিলেন তারা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী কি-না। যাদের ব্যাপারে সন্দেহ হয়েছে তাদেরকে আটক করে দড়ি দিয়ে বেধে রাখা হয়েছে। এর মধ্যে অনেককেই মারধরও করেছেন আন্দোলনকারীরা। মারধরের ছবি তুলতে গেলে সাংবাদিকদের দিকেও তেড়ে আসেন তারা। এ সময়ে আওয়ামী লীগ বা অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য কাউকে দেখা যায়নি।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরের সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে বিচ্ছিন্নভাবে সকাল ৭টার আগ থেকে আসা শুরু করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা কেউ ভেতরে যেতে পারেননি।
ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের কয়েকবার টহল দিতে দেখা গেলেও কোনো সদস্যকে অবস্থান নিতে দেখা যায়নি। বেলা সাড়ে দশটার দিকে ৩০-৪০ জন পুলিশের একটি টিম ধানমন্ডি ৩২ নম্বর সড়কের পাশে অবস্থান নিতে দেখা যায়। এদিকে আন্দোলনকারীরা প্রায় সকলেই লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
- চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু
- গানের যুবরাজ আসিফ আকবরের সংগীতজীবন, সাফল্য ও রাজনৈতিক বিতর্কের গল্প
- একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা
- পোলাওর চালের দাম দ্বিগুণ, রপ্তানি নাকি কৃত্রিম সংকট?
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১০ লাখ ডলার সহায়তা দিল বাংলাদেশ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আট বছর পর সিনেমায় ফিরছেন প্রীতি জিনতা, বললেন কেন ছিলেন আড়ালে




