বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার


প্রকাশিত: ০৯:২৯ ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের তরুণদের আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তুলতে বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের সব জেলায় দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণ চলাকালে যাতায়াত ও খাবার বাবদ প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা দেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। আবেদনকারীদের কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে।
এ ছাড়া কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। মৌলিক আইটি জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।
যেভাবে হবে বাছাই
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।
প্রাথমিক বাছাইয়ের পর ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের তথ্য প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
চূড়ান্ত ফলাফল ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
কবে শুরু হবে প্রশিক্ষণ
নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে ১ অক্টোবর ২০২৬। প্রশিক্ষণ চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- নাসীরুদ্দীন পাটোয়ারীর পরিকল্পিত ব্যক্তি আক্রমণের শিকার মির্জা আব্বাস: রাশেদ খাঁন
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- আর্জেন্টিনার জার্সিতে আবারও দেখা যেতে পারে মেসিকে, হতে পারে বিদায়ী ম্যাচ
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার



