• মঙ্গলবার , ০৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত

একনেক বৈঠকে ১২ প্রকল্প অনুমোদনের প্রস্তাব, গুরুত্ব পাচ্ছে বিভিন্ন উন্নয়ন খাত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮ ৯ জুন ২০২৬

চলতি অর্থবছরের ১২তম এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রস্তাবিত এসব প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ হাজার ১০৬ কোটি টাকা। প্রকল্পগুলোতে অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, বৈঠকে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারা এলাকায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক অঞ্চল স্থাপন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে এ প্রকল্পটি অনুমোদন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শিশু স্বাস্থ্যসেবা উন্নয়ন জোরদার করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ নামে একটি নতুন প্রকল্পও একনেকে উঠেছে। এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা এবং বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।

একনেক সভায় আরও কিছু বড় উন্নয়ন প্রকল্প যেমন আনোয়ারা–বাঁশখালী–চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ এবং শিশু হাসপাতাল সম্প্রসারণসহ একাধিক প্রকল্প উপস্থাপন করা হচ্ছে।

বৈঠক শেষে এসব প্রকল্প অনুমোদন পেলে দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/