ঈদযাত্রায় চাঁদাবাজির সুযোগ নেই, সড়কজুড়ে কঠোর নজরদারি: মন্ত্রী শেখ রবিউল আলম


প্রকাশিত: ০৪:৩৩ ৫ মার্চ ২০২৬
ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের সড়ক, সেতু, রেল ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্টভাবে বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ দেওয়া হবে না।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঈদযাত্রা প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদকে ঘিরে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। এ জন্য হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে কোনো ধরনের অনিয়ম বা চাঁদাবাজির ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
তিনি আরও বলেন, সড়ক ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারাও এ বিষয়ে সতর্ক রয়েছেন। তারা নিজেরাও দায়িত্ব নিয়েছেন, যাতে ঈদযাত্রাকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ তৈরি না হয়।
মন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে এবং যাত্রীরা নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- সৌদি আরবের হয়ে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে পাকিস্তান? যা জানা যাচ্ছে
- বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল জাপান
- ১ নভেম্বর ইন্ডিয়া জোটের সমাবেশে সিজেপির সমর্থন, দাবি সিইসির পদত্যাগ
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




