গণভোটে ৭৫.৩৪ শতাংশ ‘হ্যাঁ’, ২৪.৬৬ শতাংশ ‘না’


অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫ ১৩ ফেব্রুয়ারী ২০২৬
দেশব্যাপী অনুষ্ঠিত গণভোটে প্রাপ্ত সর্বশেষ ফলাফলে ‘হ্যাঁ’ ভোট এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৭৫ দশমিক ৩৪ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ এবং ২৪ দশমিক ৬৬ শতাংশ ভোটার ‘না’ ভোট দিয়েছেন।
ঢাকা জেলার আংশিক ফলাফল
২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ঢাকার কয়েকটি আসনের কিছু কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে—
- ঢাকা-৫: ১৫১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ৯,৪৬২টি এবং ‘না’ ভোট ৩,১৬০টি।
- ঢাকা-৬: ১০১টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ৩০,১৭২টি; ‘না’ ভোট ১৪,০১৯টি।
- ঢাকা-১৪: ১৭৪টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলাফলে ‘হ্যাঁ’ ২৪,৬৮৫টি; ‘না’ ৬,৭০৭টি।
- ঢাকা-১৭: ১২৫টি কেন্দ্রের মধ্যে ২১টির ফলাফলে ‘হ্যাঁ’ ১৬,৩২১টি; ‘না’ ৪,৬৬৯টি।
- ঢাকা-১৮: ২১৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফলাফলে ‘হ্যাঁ’ ২৫,৮০৮টি; ‘না’ ৮,২৫১টি।
ঢাকার বাইরে আংশিক ফলাফল
- নেত্রকোণা জেলার পাঁচটি আসনে মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। জেলার ৬৭৬টি কেন্দ্রের মধ্যে ৬৬৫টির ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি এবং ‘না’ ভোট ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি।
- কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১৪৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ১৩ হাজার ১৪টি; ‘না’ ভোট ৩৮ হাজার ৫৪৬টি।
- ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট ৯৪ হাজার ৬০৫টি এবং ‘না’ ভোট ২৭ হাজার ৪৯৭টি।
- ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট ৫১ হাজার ৮৭৫টি; ‘না’ ভোট ২৫ হাজার ৪০১টি।
- খাগড়াছড়ি জেলায় ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টির ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ৩০ হাজার ৬৬৫টি এবং ‘না’ ভোট ৩১ হাজার ৭৬টি—এখানে ‘না’ সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সার্বিক ফলাফল সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের পর চিত্রে পরিবর্তন আসতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




