গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত


প্রকাশিত: ০৩:২৬ ১৩ আগস্ট ২০২৬
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমেদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর এ মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে নিজেদের মতামত দেওয়ার সুযোগ থাকা উচিত ছিল। গণভোটের রায় কার্যকর ও প্রতিষ্ঠিত হলে কর্নেল অলি আহমেদ সংসদ সদস্যদের ভোটে বিপুল ব্যবধানে বিজয়ী হতেন বলে তারা মনে করেন।
তিনি আরও বলেন, গণভোটের রায় কার্যকর করলে বিএনপি বিতর্কমুক্ত থাকতে পারত। তবে বর্তমান পরিস্থিতিতে ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সচিবালয়ে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বৈঠক আয়োজনের বিষয়েও আপত্তি জানান জামায়াতের এই নেতা। তার মতে, এ ধরনের রাজনৈতিক বৈঠক সচিবালয়ে হওয়া কাম্য নয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, অলি আহমেদের পক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সুনিপুণভাবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে ব্যতিক্রমী উল্লেখ করে তিনি বলেন, অতীতে সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে দেখা গেছে। এবার ১১ দলীয় জোট প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে এবং অলি আহমেদকে প্রার্থী করা হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক চর্চায় নতুন ধারা তৈরির লক্ষ্যেই ১১ দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। তাদের কাছে জয়-পরাজয়ই মূল বিষয় নয়; বরং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাই গুরুত্বপূর্ণ।
বিএনপির বিরুদ্ধে সংসদে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে কৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, বিএনপি বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অলি আহমেদের মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




