সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়: আদিলুর রহমান!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৪০ ১৪ ফেব্রুয়ারী ২০২৫
ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সরকার দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়। তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি)। তিনি বলেন, "নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।"
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এ সময় বিএনপি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচারবিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০ এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য এবং পাহাড়ি ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, নব্বই এবং চব্বিশের স্বৈরাচার পতনের আন্দোলন একসূত্রে গাঁথা। তিনি সকল রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, তারা যেন ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকেন।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে। পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালী, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। সেই আন্দোলনের ফলে বাতিল হয় ওই শিক্ষানীতি, এবং ওই দিন থেকেই ১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




