খানাখন্দে ভরা সড়কে ভোগান্তির শেষ কবে?

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৩:৪১ ১২ ফেব্রুয়ারী ২০২৫
মুন্সিগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম একটি সড়ক হলো বন বিভাগ- কাটাকালির সড়ক। ২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
সড়কের অধিকাংশ জায়গা খানাখন্দ ও বড় গর্তে পূর্ণ, যার ফলে সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে যায়। এতে করে প্রায়ই ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা, যার কারণে ভোগান্তিতে পড়ছেন পথচারী, যাত্রীসাধারণ ও পরিবহন চালকরা।
প্রায় ৫-৬ বছর আগে মুন্সিগঞ্জ পৌরসভা সড়কটি সংস্কার করেছিল, তবে তার পর থেকে এই সড়কে কোনো কাজ হয়নি। স্থানীয়রা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়কটি ব্যবহার করে, এর মধ্যে অসুস্থ, বৃদ্ধ এবং ছাত্রছাত্রীরাও রয়েছেন, যারা একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষত স্কুল শিক্ষার্থীরা প্রতিদিন এই খানা-খন্দে ভরা সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন বিভাগ থেকে কাটাকালি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের অবস্থা সত্যিই করুন। গণমাধ্যম কর্মী গোলাম আশরাফ উজ্জল বলেন, "আমার বাড়ি কেওয়ার এলাকায়, প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তাটির অবস্থা এতই খারাপ যে, কোনো অটোও সেখানে যেতে পারে না। স্কুল শিক্ষার্থীদের জন্য এই সড়কটি ব্যবহার করা চরম ঝুঁকিপূর্ণ।"
এ বিষয়ে মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী ভোরের কাগজকে জানান, "প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। বন বিভাগ থেকে কাটাকালি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক খুব দ্রুতই সংস্কার করা হবে।"
এখন শুধু স্থানীয় বাসিন্দারা নন, সারা শহরের মানুষ এই সড়কের সংস্কারের অপেক্ষায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




