ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৪৩ ২১ জানুয়ারী ২০২৫
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে ডিবি। তার বিরুদ্ধে আলোচিত ইয়ামিন হত্যা মামলাসহ ১২টি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে।
মঙ্গলবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া।
গ্রেফতার সাইদুর রহমান সুজন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গুলি ছুড়তে দেখা গেছে সুজনকে। এছাড়া এলাকায় জমি দখলসহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ রয়েছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া জানান, গ্রেফতার সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় এক ডজন হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় গ্রেফতার হয়েছিলেন সাইদুর রহমান সুজন। দীর্ঘদিন আত্মগোপনের পর ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন




