নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তির দাবি গণঅধিকার পরিষদের !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:২৩ ১২ জানুয়ারী ২০২৫
ঢাকার রাজু ভাস্কর্যের সামনে রবিবার সকাল ১১টায় বিডিআর কল্যাণ পরিষদ, ঢাকা জেলার উদ্যোগে তিন দফা দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিডিআরের চাকরিচ্যুত সদস্য ও কারাগারে আটক সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন,“২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভারতের মদতে ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। আওয়ামী লীগ তখন এটিকে বিডিআর বিদ্রোহ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। প্রকৃতপক্ষে, এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
তিনি আরও বলেন,“নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে। সেই হত্যাকাণ্ডে প্রকৃত দায়ীদের সঠিক তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা প্রয়োজন।”
মানববন্ধনে জানানো হয়, আগামী ১৯ জানুয়ারি কারাবন্দি বিডিআর সদস্যদের জামিন শুনানি রয়েছে। আবু হানিফ হুঁশিয়ারি দেন,“যদি জামিন না দেয়া হয়, তবে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়া, বিডিআর বিদ্রোহের ঘটনায় গঠিত তদন্ত কমিশনকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে এবং বিতর্কিত ধারাগুলো বাতিল করতে হবে।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




