রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে: ফখরুল !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:০৪ ১১ জানুয়ারী ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, দেশের কিছু মানুষ রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। তবে তিনি আশাবাদী যে, সব ষড়যন্ত্র ব্যর্থ হবে এবং ভবিষ্যতে একজোট হয়ে কর্মসূচি পালন করা হবে।
শনিবার, দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম কাউন্সিল সভায় এসব মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই বিজয়কে কোনো চক্রান্ত যেন নষ্ট করতে না পারে, সে জন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।”
ফখরুল আরো বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় রয়েছে। আমরা সেটি নিয়ে একসঙ্গে লড়তে চাই। একসঙ্গে মিলেই এই সমস্যা সমাধান করতে হবে। সবাই এক হয়ে যদি ফ্যাসিস্ট সরকারকে সরাতে পারি, তবে কেন আমরা নতুন সম্ভাবনার রাষ্ট্র তৈরি করতে পারবো না?”
বিএনপি সংস্কারের কথা আগেই বলেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সংস্কারের কথা বলেছি, আবারো বলছি আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা নির্বাচনের আগে সংস্কারের চেয়ে নির্বাচনের জন্য অস্থির হয়ে আছেন, তবে বিষয়টা তেমন নয়। আমরা চাই দ্রুত নির্বাচন, কারণ নির্বাচনের মাধ্যমে আমাদের শক্তি বাড়বে এবং সরকার এবং সংসদ থাকবে। এর মাধ্যমে সৃষ্ট সংকটগুলো দূর হয়ে যাবে।”
ফখরুল আরও বলেন, “আমরা নির্বাচনের পরে একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চাই। সকল রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে সমস্যা সমাধান করতে চাই। অন্যান্য দলগুলোর সদস্যরা তাদের মতামত অবশ্যই দেবেন।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




