• সোমবার , ১০ আগস্ট, ২০২৬ | ২৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা জোরদার করেছে কাকরাইল মসজিদ ও ঢামেক এলাকায়

নিরাপত্তা জোরদার করেছে কাকরাইল মসজিদ ও ঢামেক এলাকায়

স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ
স্টাফ করেসপন্ডেন্ট, মোর নিউজ

প্রকাশিত: ০২:৩৫ ১৮ ডিসেম্বর ২০২৪

টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও র‌্যাব।

রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, কাকরাইল মসজিদ ও আশপাশে এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত। এছাড়া তাবলীগ জামাতের যোবায়ের ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। বুধবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
 

বিজ্ঞাপন