ভারত যদি মুক্তিযুদ্ধদের ইতিহাসকে অন্যভাবে দেখে, সেটা তাদের ব্যাপার


প্রকাশিত: ০৩:২৫ ১৭ ডিসেম্বর ২০২৪
ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে, তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন। বিজয় দিবসে ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট প্রসঙ্গে মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মহান বিজয় দিবস ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘আজ বিজয় দিবস, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটিতে তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে লিপিবদ্ধ থাকবে।’
সেই প্রসঙ্গে নৌপরিবহন উপদেষ্টা বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন। কিন্তু বিশ্ববাসী এ ব্যাপারে জানে। আজ ৫২ বছর হয়ে গেছে। এই ৯ মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ। আমাদের প্রাণহানি হয়েছে। ৯ মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্যে ছিল।’
ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম। আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি। সেখানে ভারতের সাহায্য সহযোগিতা অবশ্যই ছিল, তাতে কোনও সন্দেহ নাই। আমরা সেটাও স্মরণ করি। কিন্তু এখন ওটাই যদি ওনারা অন্যভাবে দেখেন, সেটা ওনাদের ব্যাপার।’
তিনি বলেন, ‘বিশ্বে যা ঘটেছে তারমধ্যে মুক্তিযুদ্ধ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঘটনা।’
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- সন্তানের অসুস্থতায় পরীমনির মাদক মামলার শুনানি পেছাল
- সংসারের স্বার্থে পড়াশোনা ছেড়েছিলেন, ৫৪ বছরে জিপিএ-৪.৩৫ পেয়ে এসএসসি পাস
- দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা
- জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুর উন্নয়নবঞ্চিত: শফিকুর রহমান
- সৌরভ গাঙ্গুলি ও স্ত্রী ডোনাকে প্রাণনাশের হুমকি
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- দাখিলে ২২৬ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
- শ্রীপুরের সমাজসেবক ইসমাইল হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী ১২ আগস্ট
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- ভাষাসংগ্রামীর কন্যা থেকে স্বতন্ত্র সংসদ সদস্য: ব্যারিস্টার রুমিন ফারহানার জীবনী
- তেঁতুলিয়ায় পাটের বাম্পার ফলন, ন্যায্য দাম পেয়ে হাসছেন কৃষক
- নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্তে আজ সচিব কমিটির বৈঠক
- জুনের তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারের বেশি অতিরিক্ত মৃত্যু
- সাদিক কায়েম কি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন? গুঞ্জনের বিষয়ে যা জানাল দল
- নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে
- ম্যারাডোনা থেকে মেসি: ৪০ বছরের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে একই ২-১ জয়ের ইতিহাস
- অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, মেধাবীদের জন্য স্কলারশিপের ঘোষণা প্রধানমন্ত্রীর
- প্রকৃতির রুদ্ররূপ ও মানুষের বেঁচে থাকার লড়াই: হৃদয় ছুঁয়ে যাবে যে ৫ সিনেমা




