আন্দোলনকে প্রশ্নবিদ্ধের অভিযোগ; হল ছাড়া ইবি শিক্ষার্থী


প্রকাশিত: ০৭:৩১ ৯ সেপ্টেম্বর ২০২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে মারধরের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। রবিবার (সেপ্টেম্বর) দিবাগত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের টিভি রুমে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিক্ষার্থী হলেন লোক প্রশাসন বিভাগের ১৮-১৯ বর্ষের আহসান উল্লাহ অলি। তিনি লালন শাহ হলের ২৩২নং কক্ষের আবাসিক শিক্ষার্থী।
জানা যায়, রবিবার গণরুম প্রথা বন্ধের সিদ্ধান্ত নেয় হল প্রশাসন। এ বিষয়ে রাত দশটায় লালন শাহ হলের হলের শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন অলি। সেখানে হাসানুল বান্না উপস্থিত হয়। আলোচনার এক পর্যায়ে অলি গণরুমের শিক্ষার্থীদের পক্ষে ও আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য করেন। এতে তার উপর ক্ষুব্ধ হয় সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মারধর করে তাকে হল ছাড়া করেন। এই নিয়ে গতকাল রাত ১টা পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি ছিল বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, অলি ছাত্রলীগের কর্মী ছিলেন। আন্দোলনে সক্রিয় থাকায় তিনি হলে থাকছেন। কিন্তু আন্দোলনের পর থেকেই সমন্বয়কদের বিষয়ে নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে হলে শিক্ষার্থীদের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

ভুক্তভোগী আহসান উল্লাহ অলি বলেন, হল প্রশাসনের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আমরা হলের শিক্ষার্থীরা সবাই আলোচনায় বসি। সেখানে আমি বাহির থেকে না উঠিয়ে গণরুম থেকে সিটে উঠানোর জন্য বলি। কোন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে হলের সিট বন্টন না করে গণরুমে যারা থাকবে তাদের থেকে উঠাতে বলি। কিন্তু জানতে পারি হলের গণরুম থেকে না উঠিয়ে বাইর থেকে কিছু ছাত্রকে বান্না হলে উঠিয়েছে। এনিয়ে আমি প্রশ্ন করায় তারা ক্ষিপ্ত হয়। আমি এসময় একটু রাগান্বিত হয়ে বলি যে বান্না নিজেও একসময় ছাত্রলীগের সাফাই গাইতো। সে এখন কিভাবে হলে সিট দেয়। এনিয়ে তারা আমাকে উল্টো আন্দোলন করি নাই, আমি ছাত্রলীগের সাথে ছিলাম এমন অভিযোগ দেয়। এসময় তারা আমাকে টিভি রুমে আটকে রেখে হেনস্তা করে। পরে আমাকে তারা হল থেকে দৌঁড়ানি দেয়। ইট পাটকেল ও মারধর করে। আমি এর সঠিক বিচার চাই।'
হাসানুল বান্না বলেন, আমরা হলের সকল শিক্ষার্থীরা যখন আলোচনায় বসি সেখানে অলি বলে বৈষম্য বিরোধী আন্দোলন ২ থেকে ৫ আগস্ট হয়েছে। এছাড়া অন্য কোনোদিন আন্দোলনই হয়নি। সে নাকি প্রথম থেকে এ আন্দোলনের সাথে ছিলো। এসময় আরো কিছু শিক্ষার্থী একসময় যারা ছাত্রলীগ করতো তারা তাকে সমর্থন দেয়। এসব শুনে কারফিউর মধ্যেও আন্দোলন করা শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়। পরে সে পরিস্থিতি বুঝে দৌঁড়িয়ে পালায়।'
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




