হেরোইন পল্লীর নাম শুনলে ভেঙে যায় বিয়ে, মেলে না চাকরি


প্রকাশিত: ০৪:৩১ ৯ সেপ্টেম্বর ২০২৪
গ্রামের নাম শুনলে ভেঙে যায় বিয়ে, মেলে না চাকরি গ্রামটি মাদকমুক্ত করতে মতবিনিময় করেন গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের একটি গ্রামের নাম রাইগ্রাম হলেও এলাকাসহ সারা দেশে পরিচিতি পেয়েছে ‘হেরোইন পল্লী’ নামে। ফলে নানা প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হচ্ছে ওই গ্রামের বাসিন্দাদের।
তাদেরই একজন এসহাক আলী (৫৫)। তিনি রিকশাভ্যান-ইজিবাইক মেরামত করে জীবিকা নির্বাহ করেন।
দাম্পত্য জীবনে চার ছেলে-মেয়ের জনক তিনি। ছোট মেয়ে মাসুদা আক্তারের বিয়ে দিতে পড়তে হয়েছে চরম বিপাকে। গেল ১৫ আগস্ট মেয়ের সম্পন্ন হলেও এর আগে বিয়ে ভেঙেছে বহুবার। তুলনামূলক কম হলেও একই পরিস্থিতিতে পড়তে হয়েছে অপর সন্তানদের ক্ষেত্রেও।
তিনি বলেন, আমাদের গ্রামের সঙ্গে অন্য গ্রামের কেউ আত্মীয়তা করতে চায় না। ফলে আর সবার মতো আমাকেও এমন বিপাকে পড়তে হয়েছিল।
শত চেষ্টার পর সম্প্রতি মেয়েকে বিয়ে দিতে পেরেছেন বলে জানালেন এসহাক। বর হেলাল মিয়া গার্মেন্টে চাকরি করেন, বাড়ি জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়।
একই গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া (৩৮)। বাবা হায়দার আলী। তিনি তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি পেশায় একজন গাড়িচালক। সম্প্রতি অরিন পরিবহনে চালকের চাকরির জন্য কোম্পানির কার্যালয়ে যান। এসময় কর্তৃপক্ষ তার লাইসেন্সসহ যাবতীয় বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। কিন্তু যখন বাড়ির ঠিকানা জানতে পারেন, ঠিক তখনই শুধু হয় বিপত্তি। তিনি গাড়ি চালানোর ফাঁকে মাদক পরিবহন করবেন সন্দেহে নিয়োগ বঞ্চিত করা হয়।
গত রোববার ৮ সেপ্টেম্বরবিকেলে ওই গ্রামের চার চারমাথা মোড়ে বটতলায় আয়োজিত মাদকবিরোধী মতবিনিময় সভায় এসব কথা উঠে আসে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




