সরকারি ১ হাজার একর জমি দখল বসুন্ধরার আলম-আনভীরের


প্রকাশিত: ০৩:৩১ ৮ সেপ্টেম্বর ২০২৪
শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস, নালা, নদীসহ ও ভাওয়াল রাজ এস্টেটের মোট ১ হাজার ১৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ এই শিল্প গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন উৎস থেকে জানা গেছে, বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশ রাজউকের অনুমোদন থাকলেও অধিকাংশই রাজউকের অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি যেমন খাল, বিল, নদী, খাস জমি, পতিত ভূমি, কবরস্থান, বধ্যভূমি ইত্যাদি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করেছে। বসুন্ধরা রিভারভিউ আবাসন প্রকল্পের ক্ষেত্রেও রাজউকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জায়গা দখল ও ভরাটের কাজ করে জনসাধারণ তথা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে থেকে প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রিম এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য দেড় লাখ কোটি টাকার বেশি। এসব জমি নিজেদের দখলে নিতে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস, নালা, নদীসহ ৮০০ একর (২ হাজার ৪০০ বিঘা) এবং ভাওয়াল রাজ এস্টেটের ২১৬ একরসহ মোট ১ হাজার ১৬ একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ড
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




