বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এক লাখ মার্কিন ডলার অনুদান

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৭:২০ ২৬ আগস্ট ২০২৪
বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস, রেডক্রস সোসাইটি অব চায়নার (আরসিএসসি) পক্ষ থেকে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে (বিডিআরসিএস) এক লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিডিআরসিএস’র চেয়ারম্যান অধ্যাপক ডা. এম ইউ কবীর চৌধুরীর কাছে এই অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় চায়না রেড ক্রস ও দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কবীর চৌধুরী বলেন, অতীতের সব রেকর্ড ভেঙে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল আজ ভয়াবহ আকস্মিক বন্যায় আক্রান্ত। বন্যাকবলিত এলাকাগুলোর লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। রেড ক্রিসেন্ট’র স্বেচ্ছাসেবক দল মাঠ পর্যায়ে উদ্ধার, ভ্রাম্যমাণ মেডিকেল সার্ভিস প্রদান ও শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ খাবার পানি বিতরণের মধ্য দিয়ে দুর্গত মানুষকে সাহায্য করে আসছে। চায়না রেড ক্রস সোসাইটির এই অনুদান দেশের ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা করবে।’
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্যায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশে ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে আমরা মর্মাহত। চায়না দূতাবাস ও চায়না রেড ক্রস অতীতেও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পাশে ছিল, ভবিষ্যতেও এই সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে। বাংলাদেশ দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।’
বিদেশি শক্তিকে রুখতে ঐক্যের আহ্বান উপদেষ্টা নাহিদের পরে রেড ক্রিসেন্টের চলমান ত্রাণ বিতরণের প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন দূতাবাসের প্রতিনিধিরা। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব কাজী শফিকুল আযম, ঢাকায় চায়না দূতাবাসের থার্ড সেক্রেটারি ঝু ইয়ং, কালচারাল কাউন্সিলার লি শাওপেং, সোসাইটির যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমানসহ সোসাইটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




