কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের নামে বিএনপি কর্মীর মানহানি মামলা

এবার কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুল হককে আসামি করে মানহানি মামলা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (উলিপুর আমলি আদালত) মামলাটি করেন জেলার উলিপুর উপজেলা বিএনপি’র কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মঞ্জুরুল কাদের মমিনুল মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আবেদনে বাদী দাবি করেছেন, উলিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ইউএলও) ডা. মো. রেজওয়ানুল হক একজন সরকারি কর্মচারী হয়ে রাজনৈতিক কর্মী হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করে আসছেন। ২০২৪ সালের গত ১৫ মে উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় বাদী মো. মঞ্জুরুল কাদের মমিনুল উপস্থিত ছিলেন। তিনি (মমিনুল) বিএনপি দলীয় হওয়ায় ইউএলও ডা. মো. রেজওয়ানুল হক তাকে ও জাতীয়তাবাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে ইউএলও ডা. রেজওয়ানুল হক বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি দল হিসেবে বিএনপি’র জন্ম নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। সভায় উপস্থিত ব্যক্তিবর্গের সম্মুখে এমন গালিগালাজের ঘটনায় সমাজে বাদী এবং তার দলের নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যথেষ্ট মানসম্মানের ক্ষতি হয়েছে যা বাংলাদেশের মুদ্রায় ১০ কোটি টাকাতেও পূরণ করা সম্ভব নয়। এ অবস্থায় মামলা গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন করেন বাদী।
বাদীর আইনজীবী নজরুল ইসলাম বলেন, ‘আদালত মামলাটি গ্রহণ করে উলিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।’
বিজ্ঞাপন
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
