ভিয়েতনামে রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা: ৯ মৃত্যু, ৫ নিখোঁজ


প্রকাশিত: ০৪:৩০ ২৯ অক্টোবর ২০২৫
মধ্য ভিয়েতনামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, এতে অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও ৫ জন নিখোঁজ রয়েছেন। বুধবার দেশটির সরকারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
সরকারের বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৬ জনই দা নাং শহর এবং হোই আন নগরীতে মারা গেছেন। এই দুটি অঞ্চল ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে, যার বেশিরভাগই হুয়ে ও হোই আন এলাকায়।
ভিয়েতনামে জুন থেকে অক্টোবর পর্যন্ত ঝড়-বৃষ্টির মৌসুম চলে। প্রতি বছর এই সময় প্রবল বৃষ্টিপাত ও বন্যার কারণে দেশটি প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। সংস্থার তথ্যমতে, ইউনেসকো ঘোষিত ঐতিহ্যবাহী শহর হুয়ে এবং হোই আন অঞ্চলে এখনও প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
সোমবার রাত পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার মিলিমিটারের বেশি হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, হোই আন শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক ঘরবাড়ি ছাদ পর্যন্ত ডুবে আছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির মধ্যকার ট্রেন চলাচলও মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।
সরকারি আবহাওয়া পূর্বাভাস দপ্তর জানিয়েছে, আগামী দুই দিনে মধ্য ভিয়েতনামে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আশঙ্কা করা হচ্ছে, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কিছু এলাকায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




