নতুন বছরে মহাকাশে ১৬টি সূর্যোদয়-সূর্যাস্তের সাক্ষী সুনীতারা!

ছবি : সংগৃীত

প্রকাশিত: ০৪:৫২ ৩ জানুয়ারী ২০২৫
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কার্যত আটকে পড়েছেন মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। বর্তমানে তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছেন। নতুন বছরে নতুন রেকর্ড করলেন তিনি। সেখানে বসে ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখলেন সুনীতা, বুচ উইলমারসহ অন্য মহাকাশচারীরা।
নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে সুনীতা লেখেন, ২০২৪ সাল যেখানে শেষ হচ্ছে, সেখানে এই ধরনের অনুভূতি হয়ে তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন। পৃথিবীর বাইরে থেকে এমন একটি অভিজ্ঞতাকে শেয়ার করতে পেরে অন্যরকম লাগছে। প্রায় আট মাস ধরে আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে আটকে রয়েছেন সুনীতা ও বুচ। অন্যান্য উৎসব পালন করার মতো নতুন বছরও সেখানেই কাটালেন তারা। পৃথিবী থেকে প্রায় ৪১৮ কিলোমিটার উপরে রয়েছে মহাকাশকেন্দ্রটি। এটি ঘণ্টায় প্রায় ২৮ হাজার ১৬০ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে ঘুরছে।
অঙ্কের হিসাবে প্রতি ৯০ মিনিটে পৃথিবীর চার দিকে একবার করে ঘুরে আসছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি। ফলে একদিনে ১৬ বার পৃথিবীর চারদিকে ঘোরে মহাকাশ স্টেশনটি। যে কারণে মহাকাশ স্টেশনে উপস্থিত নভোচারীরা দিনে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান।
উইলিয়ামস ও উইলমোর গত বছরের জুনে নির্ধারিত আট দিনের মিশনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। ক্রুরা পৃথিবীতে তাদের বন্ধুবান্ধব এবং পরিবারকে পর্যায়ক্রমে বার্তা পাঠাচ্ছেন।
চার সদস্যের ক্রু-১০ মিশন মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর উইলিয়ামস, উইলমোর, মহাকাশচারী নিক হেগ ও রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী